
নরসিংদীতে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত হয়ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে সোমবার (৮ মে) সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সংগঠনের নরসিংদী ইউনিটের সেক্রেটারি আব্দুস সাত্তার, সদস্য মেরাজ মাহমুদ ও তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের যুব রেডক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।
যূথী/দীপ্ত সংবাদ





