শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

বাংলাদেশ সফর বাতিল হলেও এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সফর বাতিল হলেও এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা

আসছে জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেছে।

গত সপ্তাহে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনকে (এএফএ) জানানো হয়েছে, মাঠ সংকটের কারণে জুনে বাংলাদেশে কাতার বিশ্বকাপজয়ীদের ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তবে বাংলাদেশ সফর বাতিল হয়ে গেলেও আগামী মাসেই এশিয়া ট্যুরে আসছে মেসিরা।

সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২–০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এরই মধ্যে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুনে এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের সম্ভাব্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও চীন।

দাবি করা হচ্ছে, ব্যাপক অর্থ লগ্নি করে মেসিদের চীনা মুল্লুকে নিচ্ছে দেশটি। এছাড়া চলতি বছর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরাইল ইস্যুকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে টুর্নামেন্টটি নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। এবার সেই ইন্দোনেশিয়া সফরেই যাচ্ছে মেসিরা। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় তারা।

 

এমি/দীপ্ত সংবাদ