শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পটল খোসা ভর্তা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাধারনত পটল সবজির সাথে আমরা মোটামোটি সবাই পরিচিত। তরকারি, বাজি, খেয়ে থাকি কিন্তু আমরা কি জানি পটলের খোসার ভর্তা হয়! হয়তো অনেকেই জানি না।

তবে আসুন জেনে নেই পটলের খোসার ভর্তার প্রস্তুত প্রণালী :-

যা উপকরণ লাগবে :

, ৬টি পটলের খোসা। কাঁচা বা শুকনা মরিচ ৫, ৭টি। ৩টি পেঁয়াজকুচি। লবণ ও ধনেপাতাকুচি পরিমাণ মতো। সরিষার তেল সামান্য। সয়াবিন তেল ১ টেবিলচামচ। রসুনকুচি দুতিন কোঁয়া।

পদ্ধতি: খোসাগুলো ধুয়ে সামান্য পানি দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন।

প্যানে সয়াবিন তেল দিয়ে প্রথমে কাঁচা মরিচ বা শুকনা মরিচগুলো ভেজে তুলে নিতে হবে। তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভাজতে হবে।

একটু পর সিদ্ধ করা পটলের খোসা দিয়ে নাড়তে থাকুন। অল্প আঁচে বাদামি করে ভেজে নামিয়ে একটু ঠাণ্ডা করে সব ব্লেন্ড করে নিন অথবা পাটায় বেটে নিন।

তারপর লবণ, ধনেপাতাকুচি ও সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি মজাদার ভর্তা।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More