শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বিনোদন

নিজেকে সিঙ্গেল দাবি নোবেলের, মুখ খুললেন স্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজেকে সিঙ্গেল দাবি নোবেলের, মুখ খুললেন স্ত্রী

বিবাহিত হয়েও নিজেকে সিঙ্গেল দাবি করায় এবার তার স্ত্রী সালসাবিল এ বিষয়ে মুখ খুলেছেন। ঈদের দিন (২২ এপ্রিল) নোবেল তার স্ট্যাটাসে লেখেন, ‘সিঙ্গেলদের আবার কীসের ঈদ? যাই হোক ঈদ মুবারক।’

আর এরপরই সে প্রসঙ্গে মুখ খুলেছেন গায়কের স্ত্রী সালসাবিল মাহমুদ।

তিনি জানান, আমাদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকি।

তিনি আরও জানান, ২০২০ সালে বান্দরবানের একটি ঘটনার কারণে নোবেলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছিলাম। ওই সময় সে নেশায় আসক্ত ছিল। পরে নোবেল ভুল স্বীকার করে এবং নেশা থেকে বিরত থাকে। পরে অবশ্য আবার নেশা শুরু করে। এ কারণে আমরা আলাদা থাকি। আমাদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি।

মাত্র ১ মাস আগে মার্চে স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিলেন এ গায়ক। এরপরই নিজেকে এভাবে সিঙ্গেল দাবি করলেন নোবেল। এ প্রসঙ্গে স্ত্রীর উত্তর, সম্ভাবনা ছিল যে সব ঠিকঠাক হয়ে যাবে। তাই একসঙ্গে দুবাই গিয়েছিলাম। কিন্তু ও এখনও নেশা ছাড়তে পারেনি। আর নেশা ছাড়তে না পারলে হয়তো এই সম্পর্ক বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়।

অপ্রত্যাশিত ফেসবুক পোস্ট নোবেলের এবারই প্রথম নয়। এর আগেও এমন পোস্ট তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। কখনও নিজের সম্পর্ক নিয়ে, কখনও বিতর্কিত মন্তব্য করে, কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে, আবার কখনও নিজের মৃত্যু কামনা করতেও দেখা গেছে দুই বাংলার এ জনপ্রিয় গায়ককে।

সূত্র: আনন্দবাজার

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।