শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

সন্দ্বীপ লামিচানের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্দ্বীপ লামিচানের বিশ্বরেকর্ড

বিশ্বরেকর্ড গড়েছেন নেপালি ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। সবচেয়ে কম ওয়ানডেতে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। এক্ষেত্রে ২২ বছর বয়সী ক্রিকেটার পেছনে ফেলেছেন আফগানিস্তানের আরেক লেগ স্পিনার রশিদ খানকে।

শুক্রবার (২১ এপ্রিল) এসিসি মেন্স প্রিমিয়ার কাপে ওমানের মুখোমুখি হয়েছিল নেপাল। এ ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ৩১০ রান করে তারা।

১০২ উইকেট নিতে লামিচানের খেলতে হয়ে মাত্র ৪২ ম্যাচ। তার আগে এ রেকর্ডটি রশিদ খান দখলে রেখেছিলে। আফগান বোলিং সেনসেশন ১০০ উইকেট নিতে খেলেন ৪৪ ম্যাচ। পরের নামগুলো মিচেল স্টার্ক, সাকলায়েন মুশতাক, শেন বন্ড ও মুস্তাফিজুর রহমান। স্টার্ক ৫২ ও মুশতাক ৫৩ ম্যাচে শত উইকেট শিকার করেন। বন্ড ও ফিজ ১০০ উইকেট নেন ৫৪ ম্যাচে।

২০১৮ সালে দেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল লামিচানের। একই বছর টি–টোয়েন্টি অভিষেকও হয় তার। নেপালের হয়ে এখন পর্যন্ত ৪০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৪০ ম্যাচে লামিচানে শিকার করেছেন ৭৮ উইকেট।

 

এমি/দীপ্ত