শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁ মেডিকেল কলেজ মেধা তালিকায় দ্বিতীয়

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁ মেডিকেল কলেজ মেধা তালিকায় দ্বিতীয়
নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষা মে ২০২২ (অনুষ্ঠিত–ডিসেম্বর ২০২২) এর সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২৪টি মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় ২২৫১ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৮৪৪ জন। পাশের হার ৮১.৯২%। নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ থেকে উক্ত পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৩ জন। পাশের হার ৯৩.৪৭% যা বিভিন্ন মেডিকেল কলেজ সমূহের মধ্যে দ্বিতীয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মেডিকেল কলেজ থেকে সব মিলিয়ে অনার্স মার্কস পেয়েছে মোট ৫জন। এর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ থেকেই পেয়েছে ২জন শিক্ষার্থী। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৮৫শতাংশ নম্বর পেলে অনার্স মার্কস হিসেবে স্বীকৃত হয়।

মাইক্রোবায়োলজীতে অনার্স নমআবর প্রাপ্ত সামান্তা ইসলাম ও আফিফা সাফায়েত উভয়েই নওগাঁ মেডিকেল কলেজ এর শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাশ এবং শিক্ষকদের আন্তরিকতার ভুয়সী প্রশংসা করে।

কলেজের প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: মো: আবু জার গাফফার বলেন, আজকের এ সাফল্যকে অর্জন করতে অনেক সীমাবদ্ধতাকে পার করতে হয়েছে। তিনি প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আব্দুল বারীর গড়ে যাওয়া ভিত এবং বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: বুলবুল হাসানের সঠিক দিক নির্দেশনায় এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন।

কলেজটির বর্তমান অধ্যাপক ডা: মো: বুলবুল হাসান শিক্ষার্থীদের প্রচেস্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাস ও অবকাঠামোগত কিছু অপ্রতুলতাকে জয় করতে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা যেভাবে সমন্বিতভাবে নিরলস পরিশ্রম করে চলেছে তা সত্যিই গর্ব করার মতো। অদূর ভবিষ্যতে ভালো চিকিৎসক ও ভালো মানুষ হয়ে এসব শিক্ষার্থীরা মানবসেবার ব্রতে নিয়োজিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যূথী/দীপ্ত সংবাদ