দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ ৪ জন নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধ সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য নিকরাইল থেকে সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার জনের মৃত্যু হয়।

 

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।