শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ধর্ষণ মামলায় স্ত্রীসহ আগাম জামিন পেলেন বড় মনির

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ধর্ষণ মামলায় স্ত্রীসহ আগাম জামিন পেলেন বড় মনির

 

ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন আওয়ামী লীগ নেতা বড় মনি গোলাম কিবরিয়া বড় মনি । ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ–সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদন মঞ্জুর করেন। এসময় বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে গত রোববার গোলাম কিবরিয়া বড় মনি এবং তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরোয়ার। তিনি বলেন, হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক গোলাম কিবরিয়া বড় মনির চার সপ্তাহের আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ–সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা বলে উল্লেখ করা হয়েছে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

এদিকে, কিশোরীর অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছে মেডিকেল বোর্ড। ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ওই কিশোরী ।

 

 

আল/দীপ্ত সংবাদ