শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ডিগ্রি সেলসিয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য মুসলিমগন ২ রাকাত সুন্নত নামাজ আদায়

একটানা ১৫দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৯ বছরের মধ্যে সোমবার (১৮ এপ্রিল) ৪২.৬ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচন্ড গরমে অতিবৃষ্টির জন্য নামাজ আদায় করছে মানুষ।

চুয়াডাঙ্গায় টানা ১৭ দিন দাপদাহ প্রাণীকুল ও প্রকৃতি পুড়ছে। পুড়ছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে নদনদী খাল বিল জলাশয়।ক্রমেই যেন মরুপ্রবণ হতে চলেছে। দাপদাহে ও গরমে নাভিশ্বাস মানব ও প্রাণীকুলে। এজন্য অবশেষে চুয়াডাঙ্গা জেলাসহ সারা দেশে বৃষ্টির প্রত্যাশায় জেলা শহর, আলমডাঙ্গা ও দর্শনায় নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য শহরের টাউনফুটবল মাঠে বুজরুপগড়গড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাকের ইমামতিতে শতশত মুসলিম ২ রাকাত সুন্নত নামাজ আদায় শেষে আল্লাহর দরবার মোনাজাত করে মুসুল্লিগণ কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা আল্লাহর কাছে এই অসহনীয় দাপদাহে থেকে মুক্তিসহ বৃষ্টির আবেদন জানান। একই সময় আলমডাঙ্গা ও দর্শনা শহরেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।