শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীর ১৬ জন সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজশাহীর ১৬ জন সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের ১৫ লাখ ২০ হাজার টাকার চেক পেল রাজশাহীর ১৬ জন সাংবাদিক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের সভাকক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বিএফইজে’র যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আরইউজে সহ-সভাপতি তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব। আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ছোট্ট এই মহানগরীতে চারটি প্রেসক্লাব। আমি মনে করি এটি একটি অসুখ। এই অসুখ সারানোর জন্য (সবাইকে এক করা) আমি অনেক চেষ্টা করছি। কিন্তু পারছি না। সাংবাদিকদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তারপরও আমি সবাইকে এক ছাদের নিচে রাখতে চাই। রাজশাহীর সাংবাদিকদের জন্য এই শহরের মধ্যে দেড় বিঘা জমি রয়েছে। সেখানে আমি প্রেসক্লাব কমপ্লেক্স তৈরী করতে চাই। সর্বোপরি রাজশাহীর সাংবাদিকদের এক ছাদের নিচে আসাসহ বস্তুনিষ্ঠ তথ্য ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ১৬ জনকে ১৫ লাখ ৫০ হাজার টাকার এককালীন অর্থ সহযোগিতার চেক বিতরণ করা হয়।

 

 

আল/দীপ্ত সংবাদ