Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
চাঁদমারি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে।

বাংলা ১৪৩০ সালকে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠন নানা কর্মসুচী পালন করছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় চাঁদমারি মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। পরে কলেজ ক্যাম্পাসে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আফ/দীপ্ত সংবাদ