শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে আবারও বাড়ছে করোনা, মৃত্যু ১৬ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে আবারও বাড়ছে করোনা, মৃত্যু ১৬ জনের
ছবি: সংগৃহীত

ভারতে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন, এর সাথে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার সংক্রমণ ছাড়িয়েছে ১০ হাজারের গণ্ডি। যা আগের দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এ অবস্থায় বেশ কয়েকটি রাজ্যে নেয়া হয়েছে বাড়তি সর্তকতা। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা।

করোনাভাইরাস মহামারি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ভারতে প্রবলভাবে আঘাত হেনেছে এবং ইতিমধ্যে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

ভারতে বেশ কয়েক মাস ধরে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোটায় ছিল। আর সংক্রমণের সংখ্যা ঘুরেফিরে ছিল এক অংকের মধ্যেই। তবে এখন রাস্তাঘাটে যেমন শারীরিক দূরত্বের বালাই নেই, তেমন কারও মুখে নেই মাস্কও। এমন বাস্তবতায় ভারতজুড়ে করোনা সংক্রমণের হার নতুন করে কেন্দ্রীয় সরকারের উদ্বেগ বাড়িয়েছে।

বুধবার একদিনে আট হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ভারতজুড়ে। প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে সেটাই নতুন করে ভাবাতে বাধ্য করছে প্রশাসনকে। এই মুহূর্তে ভারতে করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার।

ধারণা করা হচ্ছে, লকডাউনের মতো কঠিন পরিস্থিতি না হলেও করোনা বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি মোকাবিলার কৌশল নেয়ার পথে হাঁটতে পারে মোদি প্রশাসন।

করোনা সংক্রমণ বাড়ার কারণ হিসেবে ওমিক্রনের নতুন ধরণকে শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে রোগ বিশেষজ্ঞরা দেশটির ১৩টি রাজ্যে সংক্রমিতদের পরীক্ষা করে, সেই ধরণেরই অস্তিত্ব খুঁজে পেয়েছেন।

অনু/দীপ্ত সংবাদ