শিরোনাম
জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা
কারারক্ষী

জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ওই ছাত্রী মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট থানায় মামলাটি করা হয়েছে।

এদিকে ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা।

‎ওয়াজেদ আলী (৪২) জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

গত ২৩ নভেম্বর রাত আড়াইটার দিকে হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডে ওই কারারক্ষী ও কলেজছাত্রী অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী–স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানেরা থানায় আসেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদে ছাত্রীটি কোনো অভিযোগ করেননি। বরং ওয়াজেদ আলীর নামে মামলা করতে অনীহা প্রকাশ করেন। পরে পুলিশ তাকে তার মায়ের জিম্মায় দেয়। তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। জয়পুরহাট জেলা কারাগারের কাছে পৌঁছে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনে বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপর জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওয়াজেদ আলী। এ ঘটনায় তিনি তার বিরুদ্ধে মামলা করেন।