দীপ্ত নিউজ
সারাদেশ

পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে গ্রামীণ জনপদ। হঠাৎ বৃষ্টিতে শীত ও কুয়াশায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

রবিবার (২২ নভেম্বর) ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়ক চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

বৃষ্টির সঙ্গে শীতের অনুভূতি বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রতিকূল আবহাওয়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এদিকে টানা বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের উচ্চকক্ষ কর্মকর্তা মাসুদ রানা রুবেল জানান, দক্ষিণাঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে, ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।