শিরোনাম
আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে: পাটওয়ারী বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন সাপ্তাহিক ছুটির দিন (২০ নভেম্বর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার দেশে ভরিতে একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম
দীপ্ত নিউজ
জাতীয়

আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগামী ৫ ডিসেম্বর বগুড়া যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও থানা কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় তিনি ননবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানা ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। সফরকালে প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক ব্যবস্থার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

 

এসএ