শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঈদের পোশাক যেমন হবে এই গরমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদের পোশাক যেমন হবে এই গরমে
ঈদের পোশাক যেমন হবে এই গরমে

ঈদের আয়োজন শুরু হয়েগেছে। দোকানগুলোতে এখনই ভিড় জমতে শুরু করেছে। যেহেতু গরমে ঈদ তাই পোশাক নির্বাচনে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতেই হবে। ফ্যাশনের সাথে সাথে আরামের দিকেও লক্ষ্য রাখতে হবে। যেমন:- কাপড়, পোশাকের রং, স্বস্তিদায়ক পোশাক ।

যে বিষয়গুলো রাখতে হবে:-

কাপরের ধরণ:

গরমে পোশাকের ক্ষেত্রে কাপড়ের দিকে নজর রাখা জরুরি। এসময় সবচেয়ে মানানসই হলো সুতির কাপড়। এতে গরম কম লাগবে, সেইসঙ্গে পাবেন আরামও। এতে সারাদিনের ঘোরাফেরায় মোটেই অস্বস্তি লাগবে না। পাতলা তাঁত ও খাদি কাপড়ের পোশাকও এসময় আরামদায়ক। সুতি কাপড়ের পাশাপাশি লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, চিকেন ও তাতের কাপড় গরমের জন্য উপযোগী। যেহেতু উৎসব তাই এর আমেজও ধরে রাখতে হবে। সেক্ষেত্রে পরতে পারেন কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতান।

রং:

গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কাপড়ের মতোই গুরুত্বপূর্ণ রং। শীতে যেমন খুশি তেমন রঙের কাপড় পরা গেলেও গরমে তা চলে না। এসময় সাদা, হালকা গোলাপি, আকাশি, হালকা হলুদ, ধূসর, হালকা বেগুনি, হালকা নীল, বাদামিসহ হালকা রঙের পোশাক বেছে নিন।

স্বস্তিদায়ক পোশাক:

পোশাক ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো স্বস্তি। যে পোশাক আপনাকে অস্বস্তি দেবে, সেটি পরে নিশ্চয়ই বেশি সময় থাকতে পারবেন না। এসময় খুব বেশি টাইট ফিটিংস পোশাক পরলে সেটি অস্বস্তিদায়ক হবে। তাই একটু ঢিলেঢালা পোশাক বেছে নিন।

হাইনেকের বদলে কলার ছাড়া গলার জামা পরতে পারেন। এতে আরাম পাবেন। হাতা ছোট হলেই ভালো। গরমে ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার খুব একটা আরাম পাওয়া যাবে না।

যূথী/দীপ্ত সংবাদ