
এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

নিক্ষেপ করা পেট্রোল বোমায় পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা।
বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন— এনসিপি যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন (এমপি), এনসিপি যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু (এমপি), অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (এমপি, চুয়াডাঙ্গা–১) এবং আব্দুল গফুর (এমপি, কুষ্টিয়া–২)।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম (এমপি) গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাড়িতে ৮ জন সদস্য ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসববাপত্র পুড়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।








