শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
রাজনীতি

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। নুসরাতকে ‘জুলাইয়ের কন্যা’ ও ‘সহযোদ্ধা’ অভিহিত করে তিনি বলেন, ‘আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি।’

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবিদুল এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেবো না।

নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, আমার বোন, আমাদের সহযোদ্ধা উল্লেখ করে তিনি লেখেন, আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন রুখে দাঁড়ান।

ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি–মানুষের কেউ নন বলে মন্তব্য করেন তিনি।

আবিদুল আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে আনতে হবে। ফাঁসি কার্যকর করতে হবে।

শেষে তিনি লেখেন, খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারাদেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবেনা।