
অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে তারা ছিলেন না। আজ হামজার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ ঘোষ। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভুটানের বিপক্ষে জয়সূচক গোল করা ইব্রাহিম।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।








