শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

শ্রীলঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে হামজা-ফারহানরা

আদীব জামাল
আদীব জামাল
শ্রীলঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে হামজা-ফারহানরা

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ সেরা হওয়ার মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু রাত ৮টায়।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে হামজা জানান, দেশের প্রয়োজনে অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি।

জয়ে শুরু, এবার নিজেদের লক্ষ্য স্থির রাখার পালা। দলে যোগ দিয়েছেন হামজা–ফারহান, অনুশীলনেও বেশ ফুরফুরে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ফিফা রেংকিংয়ে প্রায় পিঠাপিঠি অবস্থান। তবে ফুটবলে শুধু রেংকিং বিচার চলে না, মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হয়। সমর্থকদের প্রত্যাশা, অতীতের হতাশা ভুলে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সাফের শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে লাল–সবুজের প্রতিনিধিরা।

লঙ্কানদের বিপক্ষে অতীত লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। ১৩ জয়ের বিপরিতে ড্র দু‘টি আর পরাজয় পাঁচটি। পরিসংখ্যান বিচারে বর্তমান হিসেব মেলানো কঠিন, সবুজ গালিচায় খেলতে হবে সেরাটা নিংড়ে।

বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে। দীর্ঘ সময় জামাল ভূঁইয়া নেতৃত্ব দিলেও তার অনুপস্থিতিতে কখনো তপু বর্মণ, কখনো সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। এই পরিস্থিতিতে তাকে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি আগ্রহী কিনা–এমন প্রশ্নে তার হাস্যজ্বল উত্তর।

বিশ্বক্রিকেটে পরাশক্তি শ্রীলঙ্কা, ফুটবলেও এখনো অতোটা ভীতি ছড়াতে পারেনি প্রতিপক্ষের কাছে। ১‌৯৯৩ সালের রার্নাসআপ আর ৯৫‘র চ্যাম্পিয়ন, সাফ চ্যাম্পিয়নশিপে মোটা দাগে এটি তাদের সেরা সাফল্য। এবার অবশ্য ভিন্নভাবেই পরিকল্পনা দেশটির। সাফ খেলতে ঢাকা আসা ২৩ সদস্য দলের ১৮ জনই প্রবাসী ফুটবলার। খেলেন বুন্দেস লিগা, ইংলিশ ক্লাব ফুটবলেও। মূলত তাদের শক্তির ওপর ভর করে লঙ্কান ফুটবল, উন্নতির পথে হাঁটছে। সাফ জয়ের চেয়েও তাদের ভাবনা ২০৩২ সালের এশিয়া কাপ ফুটবল।

মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ