দীপ্ত নিউজ
রাজধানী

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

 

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাসটিতে আগুন দেয়া হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, লাভলী পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টু ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে যাত্রী ছিলেন, তবে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না।

অগ্নিসংযোগের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল–সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।

তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় আহত বা হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।