দীপ্ত নিউজ
বাংলাদেশ

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সহ–সভাপতি হয়েছেন কাজী জাহেদুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে অঞ্জন চৌধুরী, সহ–সভাপতি হিসেবে কাজী জাহেদুল হাসান, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ হিসেবে জহিরউদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন- মোস্তফা কামাল, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিউল হক, শামীম ইসলাম ও সৈয়দ সামাদুল হক।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।