দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কাজে ফিরছেন পোশাক শ্রমিকরা
পোশাক শ্রমিকরা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা এক সপ্তাহ আন্দোলনের পর কাজে ফিরতে শুরু করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। একই সঙ্গে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি ও এপিবিএনের সদস্যরাও ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে টহল অব্যাহত রেখেছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শিল্পাঞ্চলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা যাচ্ছে।