শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস
দীপ্ত নিউজ
সারাদেশ

লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি
ছবি: দীপ্ত নিউজ

নারিকেল ও সুপারির জন্য দেশজুড়ে খ্যাত লক্ষ্মীপুরে শুরু হয়েছে সুপারি বেচাকেনার প্রধান মৌসুম। জেলার প্রতিটি ছোট–বড় হাটবাজার এখন চাষী, পাইকার, আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণায় মুখর।

প্রতিদিন কোটি টাকার লেনদেনে চাঙা হয়ে উঠেছে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতি। দেশের মোট সুপারি উৎপাদনের প্রায় অর্ধেকই আসে এই লক্ষ্মীপুর জেলা থেকে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটবাজারগুলোতে চলছে সুপারির কেনাবেচা। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, জেলার একেকটি বাজারে প্রতিদিন ৭০ থেকে ৮০ লাখ টাকার সুপারি লেনদেন হচ্ছে।

তবে গত বছরের তুলনায় চলতি মৌসুমে সুপারির ফলন কিছুটা কমেছে। ফলন কম হওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার কথা থাকলেও, সুপারির দাম বেশ ভালো পাওয়ায় দারুণ খুশি স্থানীয় চাষিরা।

বর্তমানে প্রতিটি সুপারি সাড়ে তিন থেকে চার টাকায় বিক্রি হচ্ছে। অনেক কৃষক ও ব্যবসায়ী অধিক লাভের আশায় বর্তমানে সুপারি জমিয়ে রাখছেন, যা পরবর্তীতে আরও চড়া দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

সুপারিকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ বিস্তৃত। জেলার প্রায় ১ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ব্যবসার সঙ্গে জড়িত। আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সময়ে পরিচর্যা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই ফলন আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ জানান, সুপারি বাগানের যত্ন ও সঠিক সময়ে সার প্রয়োগের বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বর্ষার আগেই সার প্রয়োগের তাগিদ দিচ্ছেন তারা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লক্ষ্মীপুর জেলায় ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৪২ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যার মোট বাজারমূল্য ৭০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।