শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আল আমিন
আল আমিন
প্রকাশ:
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বজ্রপাত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। বজ্রপাতের প্রচণ্ডতায় অধিকাংশের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। এ সময় আহত হন আরও ৩ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু জানান, খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সবার নাম–পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। উদ্ধারকাজ পরিচালনা ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এ ঘটনায় পুরো মালঞ্চি ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।