দীপ্ত নিউজ
বাংলাদেশ

নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে অকটেন–পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হয়।

 

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।