শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
খেলা

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

আল আমিন
আল আমিন
প্রকাশ:
স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বুধবার এ ঘোষণা দেওয়া হয়।

ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো স্প্যানিশ ফুটবল পরিবার একতাবদ্ধ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে দাঁড়াতেও আমরা প্রস্তুত।”

বিবৃতিতে আরও বলা হয়, “বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানিয়ে আজ বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিতব্য কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আরএফইএফ।”

স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং শুরুর সময় সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ফেডারেশন।

সর্বশেষ প্রাথমিক হিসাব অনুযায়ী, মাদ্রিদের প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জন। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।