
বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রায় প্রতিদিনই কোনও না কোনও মার্কেটে যেতে হয়।দৈনন্দিন নানা প্রয়োজনে যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে মার্কেট বন্ধ পেলে ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি, বুধবার রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ–১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।