শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেপ্তার
রাজধানীতে হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতারের পর।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা ও দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি তালাত মাহমুদ সায়েনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৮ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বই ও লিফলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৯ এপ্রিল) এ তথ্য জানায় র‌্যাব–২।

র‌্যাব–২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক জানান, তালাত মাহমুদ সায়েন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের অন্যতম সদস্য। এই নেতা সাংগঠনিক কার্যক্রম প্রচারের জন্য লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসা ও স্কুলের মেধাবী ছাত্র তথা তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে জঙ্গিবাদে সম্পৃক্ত করতে উৎসাহিত করেন।

এর আগে ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এই নেতা। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।

তালাত মাহমুদ সায়েনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। সেসময় থেকে পলাতক সায়েন। রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে এইচএসসি পাস করা তালাত মাহমুদ সায়েন ছাত্রজীবন থেকে হিযবুত তাহরীর সঙ্গে সম্পৃক্ত হন।

এএসপি ফজলুল হক আরও জানান, তার কাছ থেকে সরকারবিরোধী ২৩টি লিফলেট, তিনটি বই, একটি কম্পিউটার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার সায়েনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফএম/দীপ্ত সংবাদ