দীপ্ত নিউজ
রাজধানী

শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
শুক্রবার ঢাকা শহরের যেসব এলাকার মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ
ছবি: সংগৃহীত

প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে আমাদের কোনও না কোনও মার্কেটে যেতে হয়। তবে ঢাকা শহরে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট–দোকানপাট বন্ধ থাকে। এ জন্য ভোগান্তি এড়াতে ও কেনাকাটা সহজ করতে এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির দিন জেনে রাখা অত্যন্ত জরুরি।

চলুন জেনে নেয়া যাক, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ।

বন্ধ থাকা মার্কেটসমূহ— আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ— বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ–পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকা দর্শনীয় স্থানসমূহ— সামরিক জাদুঘর (বিজয় সরণি): বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): আগারগাঁওয অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।