
বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ

রাজধানীতে বসবাসকারীদের প্রায় প্রতিদিনই কোনও না কোনও মার্কেটে যেতে হয়। বিশাল শহরে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট–দোকানপাট বন্ধ থাকে। এ জন্য বাসা থেকে বের হওয়ার আগে কোন দিন কোন এলাকার মার্কেট বা দোকানপাট বন্ধ থাকে, সেটা জানা থাকা ভালো।
চলুন জেনে নেয়া যাক, বুধবার (২১ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট— বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ–১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
বন্ধ থাকবে যেসব মার্কেট— যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।