শিরোনাম
আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী অন্তর্বাসের দাম ৫ কোটি ডলার, আলোচনায় কাইলি জেনার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সম্প্রীতির অনন্য নিদর্শন, একই মাঠের ১০ ফুট দূরত্বে মসজিদ ও মন্দির ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ী নিহত পোষা বিড়ালকে পিটিয়ে হত্যা, বিচার চেয়ে মৃতদেহ খাঁচায় নিয়ে থানায় মালিক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষনতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
দীপ্ত নিউজ
জাতীয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন (গেজেট) জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় মাদক বিরোধী অভিযান এবং নিজের লাইসেন্স করা অস্ত্র বহনের প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। তার ওই ঘোষণার পরদিনই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ কার্যকর হলো।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।