শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দাগনভূঞায় বিএনপির কর্মসূচীতে সরকারদলীয়দের হামলা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
দাগনভূঞায় বিএনপির কর্মসূচীতে সরকারদলীয়দের হামলা

 

ফেনীর দাগনভূঞায় বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীতে হামলা করেছে সরকারদলীয় কর্মীরা। হামলায় বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, বিদ্যুৎ, গ্যাস, দ্রবমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দাগনভূঞা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার ( ৮ এপ্রিল) বিকেল ৩টায় দাগনভূঞা পৌরশহরের ডাকবাংলোর মুখে অবস্থান কর্মসূচী শুরু করে বিএনপি। অবস্থান কর্মসুচী শুরু করার ১০ মিনিটের মধ্যে সরকারদলীয় ৫০/৬০ জন সন্ত্রাসী লাঠিশোঠা হাতে অতর্কিত হামলা করে। হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও যুগ্ম আহ্বায়ক পলাশসহ অন্তত বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, হামলার খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।