
দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), রাজশাহী‘র বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজশাহী জেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো– নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিবরচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএ





