দীপ্ত নিউজ
বিনোদন

‘দীপ্ত প্লে’-তে বিকাশ পেমেন্টে চালু হলো অটো রিনিউয়াল সুবিধা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘দীপ্ত প্লে’-তে বিকাশ পেমেন্টে চালু হলো অটো রিনিউয়াল সুবিধা

সাবস্ক্রিপশন ঝামেলা এড়াতে বিকাশ পেমেন্টে অটো রিনিউয়াল সুবিধা চালু করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। নতুন এই ফিচারের ফলে সাবস্ক্রিপশনের নির্ধারিত মেয়াদ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এতে বারবার নতুন করে পেমেন্ট করার প্রয়োজন ছাড়াই পছন্দের নাটক, সিরিজ ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।

নতুন সুবিধাটি পেতে বিকাশের মাধ্যমে দীপ্ত প্লের সাবস্ক্রিপশন পেমেন্ট করার সময় অটো রিনিউয়াল অপশনটি চালু রাখতে হবে। এতে সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন হবে। ফলে সাবস্ক্রিপশন নবায়নের ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে কনটেন্ট দেখার সুযোগ পাবেন দর্শকরা।

তবে অটো রিনিউয়াল চালু থাকলে প্রতিটি মেয়াদ শেষে পরবর্তী সাবস্ক্রিপশনের জন্য প্রযোজ্য মূল্য বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। কেউ এই সুবিধা বন্ধ করতে চাইলে নবায়নের নির্ধারিত তারিখের অন্তত এক দিন আগে সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। দর্শকরা যেকোনো সময় ভবিষ্যতের অটো রিনিউয়াল বন্ধ করতে পারবেন।

দেশীয় ও আন্তর্জাতিক বিনোদনমূলক কনটেন্ট সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে দীপ্ত প্লে। নাটক, ধারাবাহিকসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে প্ল্যাটফর্মটির কনটেন্ট ভান্ডার।

বিকাশ পেমেন্টে অটো রিনিউয়াল সুবিধা চালুর ফলে দর্শকদের সাবস্ক্রিপশন ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বারবার পেমেন্ট করার প্রয়োজনীয়তা কমিয়ে পছন্দের কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে নতুন এই ফিচার।