দীপ্ত নিউজ
জাতীয়

২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৭৫৯, সবচেয়ে বেশি মিরপুরে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৭৫৯, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪২টি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৯২ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ১৯৬ জন, মিরপুর বিভাগ ২৬৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪০ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার, একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১ দশমিক ৫ আনা ওজনের ১টি সোনার কানের দুল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা জব্দ ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।