হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র মক্কা-মদিনায় হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন মিজানুর রহমান আজহারী।

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র মক্কা–মদিনায় হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

রবিবার (১১ অক্টোবর) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

মিজানুর রহমান আজহারী‘র ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

“মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।”

“নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।”

“হে কাবার মালিক! মক্কা–মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।”

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More