প্রশ্নফাঁসে স্থগিত হওয়া যুব উন্নয়নের চাকরি পরীক্ষা ১৬ অক্টোবর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা ‘যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে স্থগিত নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা ‘যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে স্থগিত নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসার পর পরীক্ষা শুরুর ১৫ মিনিটে আগে পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে

প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More