গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগের দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগের একজন করে মোট ৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে ৩৭৬, ঢাকা বিভাগে ৩৪৭, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটিতে ২১২, বরিশাল বিভাগে ২০০, রাজশাহী বিভাগের ১৭৬, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং সিলেটে ১৪ জন রয়েছেন।