আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে পূজা শেষে আগামী ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি বহাল থাকবে। অর্থাৎ ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও মার্কেট আগের মতোই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়–২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।