শিরোনাম
জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সর্বস্তরের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় ডিজিএম মো. শফিকুল হক বলেন, ‘বিশ্বরোড এলাকার ৫টি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। এই পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে যেমন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তেমনি আবাসিক গ্রাহকদের বিদ্যমান গ্যাস–সংকটও কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।’

এদিকে, দেশের শিল্প কারখানায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ আজ, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।