শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

ফেনীতে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: মো. আল-আমীন (১৯), মেহেদী হাসান রাব্বি (১৯), মিনহাজ মিয়া (১৯), শহিদুল ইসলাম (২০), মনসুর আহমেদ (১৯), আশরাফুল ইসলাম (১৯), নাজমুল হাসান নাহিদ (১৯) ও আদিব আলি সোহান (২০)। গ্রেফতাররা সবাই বিডিবি-১০ নামের একটি গ্যাংয়ের সদস্য।

‌র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় বিডিবি-১০ নামের কিশোর গ্যাংয়ের একটি দল ছিনতাই, চাঁদাবাজি এবং সংঘাতে জড়ানোর মত কাজ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। কিশোরদের সংঘবদ্ধ ওই চক্র মাদক সেবন করে ছিনতাই ও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা গ্যাং প্রধান আল আমিনসহ ৮ জনকে গ্রেপ্তার করে।

ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক কিশোর গ্যাং সদস্যদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এমি/দীপ্ত