ব্রুনাই হাইকমিশনে জেসিআই ঢাকা ইউনাইটেডের ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকায় অবস্থিত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন ও সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে জেসিআই ঢাকা ইউনাইটেড

ঢাকায় অবস্থিত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন ও সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে জেসিআই ঢাকা ইউনাইটেড এবং আনাম লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার।

হাইকমিশনের সদস্যদের প্রতিরোধমূলক দাঁতের যত্ন এবং পেশাদার পরামর্শ প্রদানের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন উসমান।

এ সময় হাইকমিশনার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বাস্থ্য সচেতনতা ও সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ ও ব্রুনাইয়ের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মুখ ও দাঁতের পেশাদার স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রতিরোধমূলক যত্নের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া সচেতনতামূলক সেশনে নিয়মিত দাঁত পরীক্ষা, সঠিকভাবে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দাঁতের বিভিন্ন সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

জেসিআই ঢাকা ইউনাইটেডের লোকাল প্রেসিডেন্ট এবং আনাম লেজার ডেন্টাল অ্যান্ড ইমপ্লান্ট সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সিনেটর ডা. মো. এনামুল হক এই উদ্যোগে নেতৃত্ব দেন।

ক্যাম্পেইনে জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মীর মোহাম্মদ আলী, লোকাল প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মো. আব্দুল কাইয়ুম এবং উপদেষ্টা বিজু মাহমুদ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More