বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা।

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরী। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি আপাতত পূজার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন।

তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

এরপর আগস্ট মাসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে—এমন খবর। পরে বিষয়টি নিয়ে নিজ অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।

সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বর তারিখ। ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা—কোনো বিষয়েই এখনও বিস্তারিত জানা যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী। পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More