গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন লিখেছেন, ‘এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ প্রাপ্তদের ল্যাপটপ দেওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত সব শিক্ষার্থীকে ট্যাব দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

তবে সেই বক্তব্য থেকে সরে এসে এবার শুধু গোল্ডেন জিপিএ(সব বিষয়ে ৮০ নম্বরের ওপরে পাওয়া) প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার কথা জানালেন তিনি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সব বোর্ড মিলিয়ে জিপিএ৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তবে ঠিক কতজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ৫ পেয়েছেন, সেই তথ্য আলাদা করে জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More