শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

যেসব এলাকায় দীর্ঘ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যেসব এলাকায় দীর্ঘ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার দুটি এলাকায় প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর মেঘনাঘাট সাব–জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।

বিদ্যুৎ বিভাগ জানায়, আবার কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা কম–বেশিও হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এসএ