শিক্ষিকা রনজিলা হত‍্যা: সন্দেহভাজন ২ ছিনতাইকারী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুল শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব২।

এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ ব্রিফিং করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More