নদীতে ডুবে মৃত্যু, পাশাপাশি কবরে শায়িত হলো ৫ শিশু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গোরস্থানে জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত শিশুরা হলো চরচাকলা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (), মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া খাতুন () ও আবিদা খাতুন () এবং নেজামুল হকের দুই মেয়ে সুরাইয়া খাতুন () ও সুমাইয়া খাতুন (১২)

একসঙ্গে গোসলে গিয়ে যেমন মৃত্যু হয়েছে, তেমনি তাদের দাফনের আয়োজনও হয়েছে একই গোরস্থানে। চরচাকলা গোরস্থানে পাশাপাশি ৫টি কবর খুঁড়ে তাদের সমাহিত করা হয়।

স্থানীয় বাসিন্দা ও কবর খননকারীরা জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি। একই গ্রামের ৫ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা ‘মরা নদী’তে গোসল করতে নামে ৫ শিশু। পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না।

এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকেই উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

দেবীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় ৫ শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়রা মৃত অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফজাল হোসেন রাজন।

তিনি বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে শিশুদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। আগামীতেও স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের পাশে থাকবে।

তবে ৩টি পরিবারকে দেওয়া এই সহায়তা তাদের স্বজন হারানোর ক্ষত কতটা পূরণ করতে পারবে, সেই উত্তর হয়তো কারও জানা নেই।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More