ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে তাকে নির্বাচিত করা হয়।

ওআইসি এক বার্তায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত এবং লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More