শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ালো চেলসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ালো চেলসি
এমিলিয়ানো মার্টিনেজ

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ৭৫ লাখ পাউন্ডে (প্রায় ১২৬ কোটি টাকা) দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে চেলসি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন করে ক্লাবটি।

৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার লন্ডনে মেডিকেল সম্পন্ন করার পর যোগ দেবেন ক্লাবটিতে।

চেলসির প্রধান গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে গত সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩–২ গোলে জয়ের ম্যাচে তার কিছু ভুল নিয়ে আলোচনা ও সমালোচনার মাঝেই দিবু মার্তিনেজকে দলে টানলো চেলসি।

২০২৩ সাল থেকেই চেলসির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সানচেজ। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে জশ কিংয়ের নেয়া শট কাছের পোস্টে তার হাত ফসকে জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধেও আরেকটি শট ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন সানচেজ। বলটি বিপজ্জনক জায়গায় চলে গেলে সেখান থেকে গোল করেন স্ট্রাইকার গনসালো গার্সিয়া। এর পরই গোলরক্ষক পজিশন শক্তিশালী করার সিদ্ধান্ত নেয় চেলসি।

চেলসির গোলরক্ষক পজিশনে আরও আছেন জেঙ্ক থেকে ১৭ মিলিয়ন পাউন্ডে আসা মাইক পেন্ডার্স। বৃহস্পতিবার রাতে কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে চেলসির হয়ে অভিষেক হতে পারে তার।

জাপানের গোলকিপার জিওন সুজুকির সঙ্গে চুক্তি করার পর থেকেই মার্তিনেজকে বিক্রি করার আগ্রহ প্রকাশ করে চেলসি।

চেলসি ও ভিলার মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় লেনদেন হয়েছে। ভিলা থেকে ক্লাব–রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্সকে দলে নেয় চেলসি। বিপরীতে গত মাসে আলেহান্দ্রো গারনাচো প্রাথমিকভাবে ধারে ভিলায় যোগ দেন।

এছাড়া প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড মূল্যমানের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন বৃহস্পতিবার ভিলার মাঠে মেডিকেল সম্পন্ন করছেন। ভিয়ারিয়ালের সাবেক কোচ উনাই এমেরির অধীনে আবারও খেলতে যাচ্ছেন তিনি।